আলহামদুলিল্লাহ! গত ১৭ ই রামাদ্বান, ৩ জুন রোজ রবিবার খলাগাঁও হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের উদ্যোগে পবিত্র বদর দিবস উপলক্ষ্যে আয়োজিত এস এস সি / দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রফিকুল ইসলাম মাষ্টার সাহেব - সভাপতি ( খলাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ)।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তৃতা রাখেন জনাব মাওলানা হারুনুর রশীদ সাহেব - যুগ্ম সচিব (সিলেট জেলা শিক্ষক সমিতি)।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খলাগাঁও হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ ক্বারী ছালেহ উদ্দীন সাহেব - সম্মানিত ইমাম ও খতিব ( খলাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ।), জনাব মাওলানা
নজরুল ইসলাম সাহেব - সুপার (লালাপুর এল,কে,এইচ দাখিল মাদরাসা।),
এম. হাসান আহমদ সাহেব - সহ সুপার (লালাপুর এল,কে,এইচ দাখিল মাদরাসা।)
আরো বিশেষ অথিতি হিসেবে ছিলেন ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বরকতুজ্জামান, খলাগ্রামের বিশিষ্ট মুরব্বী
আব্দুছ ছত্তার সাহেব, আব্দুল মতিন সাহেব, বারিক মিয়া সাহেব, মাসুক মিয়া সাহেব, সেলিম আহমদ, শাহ আফজল আলী, গুলজার মিয়া, মুহাম্মদ আলি খান জায়েদ, জনাব জাহাঙ্গীর আলম সাহেব,
উক্ত সংঘটনের কার্যকলাপ ও পরিচিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখেন অত্র সংঘটনের সভাপতি ক্বারী রাসেল আহমদ।
তাছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র সংঘটনের উপদেষ্ঠা এহসানুর রহমান, শায়েক আহমদ, জুয়েল আহমদ।
পরিশেষে দোয়ার ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু করা হয়।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন
By ADMIN At 3:01 AM 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment